ঝালকাঠি প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৯ পিএম
কাঠালিয়া প্রেস ক্লাবের সভাপতি মাসউদুল আলম ও সাধারন সম্পাদক শহীদুল আলম ।
ঝালকাঠির কাঠালিয়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কাঠালিয়া প্রেস ক্লাব সভাকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ঝালকাঠি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পাবলিক প্রসিাকিউটর আক্কাস সিকদার ও সহকারি নির্বাচন কমিশনার ছিলেন প্রেস ক্লাবের সহ-সভাপতি আল আমিন তালুকদার।
কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলামের উপস্থিতিতে ভোট গণনা ও নির্বাচনী ফলাফল ঘোষণাকালে উপস্থিত ছিলেন- থানার ওসি মংচেনলা, উপজেলা বিএনপি’র সভাপতি জালালুর রহমান আকন, জামাতে ইসলামীর আমির অধ্যাপক মুজিবুর রহমান, ইসলামী আন্দোলনের মো. শামীম আহমেদ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ঝালকাঠিসহ পিরোজপুর, বরগুনা জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিকগণ।
নির্বাচনে সভাপতি পদে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার স্থানীয় সাংবাদিক মাসউদুল আলম সভাপতি ও জিটিভি ও যুগান্তরের প্রতিনিধি মো. শহীদুল আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এছাড়া সহ-সভাপতি পদে মো. ফয়সাল আহমদ, যুগ্ম সাধারণ এইচ এম আকাশ, কোষাধ্যক্ষ, মো. জাকির হোসেন, দপ্তর ও আইসিটি সম্পাদক মাসুম বিল্লাহ জুয়েল, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মাওলানা খাইরুল আমিন ছগির, প্রচার ও প্রকাশনা সম্পাদক, মো. মাসুম বিল্লাহ, নির্বাহী সদস্য মো. মহসিন খান, জাহিদুল ইসলাম ও আহমাদুল্লাহ রবিউল নির্বাচিত হয়েছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আকতার হোসেন নিজাম মিরবহর, সংগঠনিক সম্পাদক আলিমুল ইসলাম মুন্সি, কাঁঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাকির হোসেন, আমুয়া ইউপি চেয়ারম্যান নকিরুল ইসলাম, পাটিয়ালঘাটা ইউপি চেয়ারম্যান মো. মোস্তফা কামালসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।