× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাতের অন্ধকারে বসতবাড়িতে হামলা ও লুটপাট

টঙ্গী (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৩ পিএম

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪০ পিএম

রাতের অন্ধকারে বসতবাড়িতে হামলা ও লুটপাট

গাজীপুরের টঙ্গীতে রাতের অন্ধকারে বসতবাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) খরতৈল বড় মসজিদ, মধ্যপাড়া (আব্দুল করিম স্কুল)-এর সংলগ্ন মরহুম কাজলের বাড়িতে রাত আনুমানিক সাড়ে ৯টার সময় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সোনিয়া আক্তার মিম (১৭) জানান, আমার স্বামী কামরুজ্জামান শাওন (২৪) ও শাশুড়ি শাহনাজ খন্দকার গত বুধবার সন্ধ্যায় একটি মামলায় গ্রেপ্তার হন। তাই আমার শ্বশুরবাড়ি তালা দেয়া ছিল। আমি বনমালা এলাকায় একটি ভাড়াবাসায় থাকি। গতকাল রাত আনুমানিক  সাড়ে ৯টার সময় খৈরতৈল এলাকা থেকে আমাকে ফোন করে বলা হয়েছে প্রায় ৩০ থেকে ৫০ জন লোক আমার শ্বশুর বাড়িতে হামলা চালিয়েছে। আমি ভয়ে রাতে একা আসতে পারিনি। পরে আজকে সকালে বাসায় এসে দেখি বাড়ির দরজার তালা ভাঙা। ঘরের ভেতরের সবকিছু এলোমেলো। পরে দেখতে পাই যে, আমাদের ঘরের প্রায় সবকিছুই লুটপাট করে নিয়ে গেছে। আমাদের ৪২ ইঞ্চি টিভি, একটা ফ্রিজ, প্রায় দেড় ভরি স্বর্ণালংকার, ২টি মোবাইল, প্রায় ১ লাখ টাকাসহ ঘরের সবকিছুই লুটপাট করে নিয়ে যায়। এছাড়াও ঘরের অবশিষ্ট সবকিছু ভাঙচুর করে। 

তিনি অভিযোগ করে বলেন, খরতৈল সাততালা বালুর মাঠ এলাকার নিহাল, নিহালের বাবা বাবু, সীমান্ত, সিয়াম, শিমুল ও তাদের গ্রুপ এ ঘটনা ঘটিয়েছে। আমার স্বামী গ্রেপ্তারের আগে এই গ্রুপের সঙ্গে অর্থনৈতিক লেনদেন নিয়ে ঝামেলা হয়েছিল এবং নাম পরিচয় না বলার শর্তে এলাকার অনেকেই জানিয়েছে এই লুটপাটের ঘটনা তারাই ঘটিয়েছে।  

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ বলেন, লুটপাটের ঘটনায় এখনো কোনো লিখিত বা মৌখিক অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা