× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারায়ণগঞ্জ ভ্রমণে সুপ্রিম কোর্টের বিচারপতি শেখ তাহসিন

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪২ পিএম

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪১ পিএম

নারায়ণগঞ্জ ভ্রমণে সুপ্রিম কোর্টের বিচারপতি শেখ তাহসিন

নারায়ণগঞ্জের দর্শনীয় স্থান ভ্রমণ করেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ তাহসিন আলী। শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টায় সপরিবারে নারায়ণগঞ্জ সার্কিট হাউস আসেন তিনি।

এ সময় বিচারপতি শেখ তাহসিন আলীকে ফুল দিয়ে বরণ করেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ।

এ সময় জেলা ম্যাজিস্টেট ও জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তারসহ নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এবং জেলা ও দায়রা জজ আদালতের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় হাজীগঞ্জ দুর্গ, বিবি মরিয়মের সমাধি এবং তৎসংলগ্ন মুঘল আমলের তিন গম্বুজ মসজিদ পরিদর্শন শেষে, বন্দর থানাধীন সোনাকান্দা দুর্গ সুলতানি আমলের এক গম্বুজ বনন্দ মসজিদ, তৎসংলগ্ন হাজী বাবা সালেহ তিন গম্বুজ মুগল মসজিদ ও তার সমাধি পরিদর্শন করেন।

এছাড়াও বন্দরের সোনাকান্দা দুর্গ সুলতানি আমলের এক গম্বুজ বনন্দ মসজিদ, তৎসংলগ্ন হাজী বাবা সালেহ তিন গম্বুজ মুগল মসজিদ ও তার সমাধি এবং সোনারগাঁও পানামা লেকসিটি সমাজকর্মী হাসি আলমের বাড়ি পরিদর্শন করেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা