× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাতক্ষীরায় পাওয়ার গ্রিডে ভয়াবহ বিস্ফোরণ, অগ্নিকাণ্ড

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৭ পিএম

 সাতক্ষীরায় পাওয়ার গ্রিডে ভয়াবহ বিস্ফোরণ, অগ্নিকাণ্ড

সাতক্ষীরায় ১৩২/৩৩ কেভি পাওয়ার গ্রিড স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার বিনাপোতা এলাকায় গ্রিড স্টেশনের একটি ট্রান্সফরমার হঠাৎ বিস্ফোরিত হলে এই দুর্ঘটনা ঘটে। এর ফলে পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

স্থানীয় ফায়ার সার্ভিস জানিয়েছে, বিস্ফোরণের পরপরই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সাতক্ষীরা গ্রিড স্টেশনের ইনচার্জ রাসেল ইসলাম জানান, ট্রান্সফরমার বিস্ফোরণের কারণেই জেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। বিদ্যুৎ ব্যবস্থা দ্রুত স্বাভাবিক করার জন্য কাজ চলছে। আশা করা হচ্ছে, বিকালের মধ্যে বিদ্যুৎ পুনরায় চালু হবে। তবে বিকাল পাঁচটা পর্যন্ত কিছু কিছু উপজেলায় চালু হলেও সব স্থানে বিদ্যুৎ পৌঁছায়নি।

ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক নুরুল ইসলাম প্রাথমিকভাবে জানিয়েছেন, অতিরিক্ত গরম বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

এদিকে, দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকায় পুরো সাতক্ষীরায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গরমে সাধারণ মানুষ অতিষ্ঠ। একইসঙ্গে কল-কারখানা, ব্যবসাপ্রতিষ্ঠান, হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানেও এর প্রভাব পড়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা