× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্কুল ও খেলার মাঠ দখলের প্রতিবাদে সাঁওতালদের সমাবেশ

গাইবান্ধা প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৪ পিএম

স্কুল ও খেলার মাঠ দখলের প্রতিবাদে সাঁওতালদের সমাবেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুল ও খেলার মাঠ দখলের প্রতিবাদে সমাবেশ করেছেন আদিবাসী সাঁওতালরা। স্থানীয় ভূমিদস্যুরা ‘শহীদ শ্যামল মঙ্গল রমেশ’ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও সংলগ্ন খেলার মাঠ জবরদখলের পাঁয়তারা করছে। তারা বিদ্যালয়ের আসবাবপত্র ভাঙচুর, শিক্ষার্থী ও অভিভাবকদের ভয়ভীতি প্রদর্শন এবং শিশুদের নির্যাতনের ঘটনাও ঘটিয়েছে। ফলে বিদ্যালয়ে যাওয়া-আসা বন্ধ হয়ে পড়েছে অনেক শিক্ষার্থীর।

শনিবার (২০ সেপ্টেম্বর) জয়পুরপাড়া সাহেবগঞ্জ-বাগদাফার্ম এলাকায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা বিক্ষোভ সমাবেশ করেন।

সমাবেশে বক্তারা বলেন, আতাউর রহমান সাবু ও স্বপন শেখের নেতৃত্বে একদল দখলবাজ বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেয় এবং মাঠে শিশুদের খেলাধুলায় নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এতে শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছে এবং অভিভাবকরাও আতঙ্কে দিন কাটাচ্ছেন।

সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন গৌর পাহাড়ী, আদ্রিয়াস মুরমু, রিপন বেসরা জয়, প্রিসিলা মুরমু, আব্দুল আজিজ, শারমিন মারডি, হায়দার আলী ও ব্রিটিশ সরেন প্রমুখ।

বক্তারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার, দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং বিদ্যালয় ও খেলার মাঠ দখলমুক্ত করার দাবি জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা