× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জেলেদের চাল আত্মসাতকারী কেউ রেহাই পাবে না: নয়ন

‎ ‎চরফ্যাশন (ভোলা) প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪৭ পিএম

জেলেদের চাল আত্মসাতকারী কেউ রেহাই পাবে না: নয়ন

ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসন থেকে মনোনয়নপ্রত্যাশী ও জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, ‘আমাদের জেলে ভাইয়েরা জীবনের ঝুঁকি নিয়ে গভীর সমুদ্রে মাছ শিকার করেন। সরকারিভাবে তাদের জন্য নানা ধরনের অনুদান আসে। সেই অনুদান যদি কেউ আত্মসাৎ করে, তারা কোনোভাবেই রেহাই পাবে না। হাশরের ময়দানে তার জবাবদিহি করতে হবে।’ ‎

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে চরফ্যাশনের সামরাজ মৎস্য ঘাটে সমুদ্রগামী দুই শতাধিক জেলের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যুবদল সেক্রেটারি ‎নুরুল ইসলাম নয়ন বলেন, গত ১৬ বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে ৩১ দফা সংস্কারের প্রস্তাব দিয়েছেন, যেখানে কৃষক-শ্রমিক ও খেটে খাওয়া মানুষের অধিকার ও মর্যাদার কথা বলা হয়েছে। তার লক্ষ্য একটি সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারভিত্তিক দেশ গঠন।

‎জেলেদের প্রসঙ্গে তিনি বলেন, জেলেরা মাছ শিকার করে দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন। অথচ তাদের আমরা যথাযথভাবে সাহায্য করতে পারি না। তাদের প্রাপ্য অধিকার যদি কেউ কেড়ে নেয়, তবে আল্লাহ তা বরদাশত করবেন না। ভবিষ্যতে যারাই জেলে কার্ডসহ সরকারি বরাদ্দ বিতরণ করবেন, সাবধান খেটে খাওয়া মানুষের হক নষ্ট করবেন না। আমি যদি চরফ্যাশনে রাজনীতি করার সুযোগ পাই, এ বিষয়ে কঠোর অবস্থান নেব।

‎এসময় চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কয়সার আহমেদ কমল, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা