× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পূজামণ্ডপ পরিদর্শন করলেন আবুল কালাম আজাদ

কচুয়া (চাঁদপুর) প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২০ পিএম

কচুয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ। প্রবা ফটো

কচুয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ। প্রবা ফটো

আসন্ন শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি দেখতে চাঁদপুরের কচুয়া উপজেলার কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ। 

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার কড়ইয়া দুর্গা মন্দির ও কোয়া পোদ্দারবাড়ী দুর্গামন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি পূজার সার্বিক প্রস্তুতি ও প্রতিমা তৈরির বিষয়ে খোঁজ নেন। সিসি ক্যামেরার পাশাপাশি সার্বক্ষণিক নিরাপত্তার জন্য নিরাপত্তা কর্মী নিযুক্তকরণের জন্য মণ্ডপ কর্তৃপক্ষকে অনুরোধ করেন। সুন্দর ও সুষ্ঠু পরিবেশে যেন সনাতন ধর্মালম্বীদের এই উৎসব সম্পন্ন হয় সেই আশাবাদ ব্যক্ত করে পূজা উপলক্ষে সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানান।

মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম, কচুয়া উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রী প্রিয়তোশ পোদ্দার, জন্মাস্টমী উদযাপন পরিষদের সভাপতি শ্রী মানিক ভৌমিকসহ অন্য ব্যক্তিরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা