× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৪১ পিএম

 সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ

কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার বিবিরবাজার সীমান্ত এলাকা থেকে প্রায় ২৬ লাখ ৪০ হাজার টাকার অবৈধ ভারতীয় বাজি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শনিবার (২০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে কুমিল্লা ব্যাটালিয়ন (১০-বিজিবি)-এর বিশেষ টহলদল এই অভিযান চালায়।

বিজিবি জানায়, কটকবাজার পোস্টের বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্তের প্রায় ৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আদর্শ সদর উপজেলার বানাশুয়া এলাকায় মালিকবিহীন অবস্থায় এক লাখ চার হাজার ২৪৭ পিস ভারতীয় বিভিন্ন প্রকার বাজি জব্দ করা হয়। জব্দকৃত বাজির আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ৪০ হাজার টাকা।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০-বিজিবি) কোম্পানি অধিনায়ক মীর আলী এজাজ জানান, আটককৃত বাজিগুলো শিগগিরই আইন অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা