× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনীতে নদী ভাঙন রোধে ম্যারাথন-মানববন্ধন

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৭ পিএম

ফেনীতে নদী ভাঙন রোধে ম্যারাথন-মানববন্ধন

ছোট ফেনী নদীর ভাঙন রোধে ম্যারাথন-মানববন্ধন করেছেন জেলার দাগনভূঞা ও সোনাগাজী উপজেলার স্থানীয় এলাকাবাসী। শনিবার (২০ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের তালতলী থেকে শুরু হওয়া ম্যারাথনে এলাকার বিভিন্ন বয়সী অর্ধশত ব্যক্তি অংশ নেন। ‘নদী ভাঙন রোধে হাঁটি একসাথে’ শ্লোগান নিয়ে এ মিনি ম্যারাথনের আয়োজন করে স্থানীয় সামাজিক সংগঠন পরিবর্তন ক্লাব।

ম্যারাথনটি দাগনভূঞা পৌর শহরের আতাতুর্ক স্কুল মার্কেটের সামনে মানববন্ধনে মিলিত হয়। পরিবর্তন ক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য ওমর ফারুক, ভুক্তভোগী আবুল কাশেম, পরিবর্তন ক্লাবের সাবেক সভাপতি ব্যাংকার মাহফুজুর রহমান সজিব। সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সমকাল প্রতিনিধি ইমাম হাসান কচি, সংগ্রাম প্রতিনিধি এম তাহের, নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা সাধারন সম্পাদক এম.এম রহমান সোহেল।

জাহাঙ্গীর হোসেন বলেন, মুছাপুর ক্লোজার ভেঙে যাওয়ায় ১১২ কিলোমিটার নদীপাড় ভেঙে জলপথ, স্কুল-কলেজ, বসতভিটা সবকিছু আস্তে আস্তে বিলীন হচ্ছে। মানুষের সভ্যতা, সংস্কৃতি, স্বপ্ন বিলীন হয়ে যাচ্ছে। নদী শাসন সহ করা হলেও সমস্যা সমাধানের হন্য স্লুইসগেট নির্মাণ জরুরি। সরকারের উর্ধ্বতন মহলের কাছে দ্রুত স্লুইসগেট নির্মাণে ব্যবস্থা গ্রহনের দাবি জানাই।

ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও ক্লাবের সদস্য সচিব আব্বাস উদ্দিন আনাস বলেন, নদী ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের মধ্যে আমিও একজন। চব্বিশের বন্যায় যতটুকু ক্ষতিগ্রস্ত হইনি মুসাপুর ক্লোজারের কারনে বেশি ক্ষতির শিকার হচ্ছি। বন্যার পরে পূর্নবাসন করা হলেও এখন বিষয়টি কেউ নজর দিচ্ছেনা। মানুষ জন্মভূমি হারাচ্ছে, শৈশবের বেড়ে উঠার স্মৃতি হারিয়ে ফেলছে।অতিদ্রুত পদক্ষেপ গ্রহনের দাবী জানান তিনি।

এম.এ তাহের বলেন, নদী ভাঙনে দাগনভূঞার মানচিত্র পরিবর্তন হয়ে যাচ্ছে। জগতপুর, মমারিজপুরসহ প্রত্যন্ত অঞ্চলগুলো গ্রাস করে যাচ্ছে। প্রতিকার পেতে অনতিবিলম্বে সরকারি উদ্যোগ নিতে হবে।

ইমাম হাসান কচি বলেন, বাড়িঘর রক্ষা করুন, জীবন রক্ষা করুন। মমারিজপুর রাস্তা বিলীন হয়েছে। চোখের মুগুর্তে সব বিলীন হচ্ছে। তালতলী বাজার, মিয়াজীর ঘাট, ফাজিলের ঘাট স্কুল বিলিনের পথে। মুছাপুর ক্লোজার তিন জেলার মরন ফাঁদে পরিনত হয়েছে। সেনাবাহিনীর মাধ্যমে দ্রুত নির্মান করুন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা