× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নবীনগরে চাচা-চাচীকে মাটিতে ফেলে পিটুনি, স্বর্ণালঙ্কার ছিনতাই

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩৬ এএম

নবীনগরে চাচা-চাচীকে মাটিতে ফেলে পিটুনি, স্বর্ণালঙ্কার ছিনতাই

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতমোড়া গ্রামে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে চাচা-চাচীকে পিটিয়ে গুরুতর জখম ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ভাতিজা ও তার স্ত্রীর বিরুদ্ধে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। আহতদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত মো. অলি উল্লাহ (৬৫) রাতে নবীনগর থানায় লিখিত অভিযোগে জানান, দীর্ঘদিন ধরে ভাতিজা আনিস মিয়া ও তার স্ত্রী ইয়াসমিন আক্তারসহ কয়েকজনের সঙ্গে জায়গা-জমি নিয়ে তার বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার দুপুরে তারা দেশীয় অস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে তার বসতবাড়ির সামনে হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি লাঠি-সোটা দিয়ে পিটিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করা হয়। প্রাণনাশের উদ্দেশ্যে শ্বাসরোধেরও চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে অলি উল্লাহর স্ত্রী আনোয়ারা বেগমকেও বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে তার কান থেকে দেড় ভরি স্বর্ণের দুল ও গলা থেকে ৮ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় হামলাকারীরা।

অভিযোগের বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা