× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চলন্ত ট্রেনে প্রসব, মা-সন্তান দুজনই সুস্থ

যশোর প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫ ০৯:০০ এএম

ফাইল ফটো

ফাইল ফটো

চুয়াডাঙ্গা থেকে যশোরগামী ‘কপোতাক্ষ এক্সপ্রেস’ ট্রেনে এক ছেলে সন্তানের জন্ম দিয়েছেন রেশমা খাতুন (২৭) নামে এক নারী। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

রেশমা চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জামদানি গ্রামের মোহাম্মদ রনির স্ত্রী এবং যশোর শহরের শংকরপুর এলাকার মৃত শাহাবুদ্দিনের মেয়ে। এর আগে তাদের দুটি ছেলে সন্তান ছিল। নবজাতক জন্মের পর দম্পতি এখন তিন সন্তানের জনক-জননী।

রেশমা জানান, তিনি আট মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় মা মনোয়ারা খাতুনের সঙ্গে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যাচ্ছিলেন। দর্শনা স্টেশন পার হওয়ার পর হঠাৎ প্রসববেদনা শুরু হলে চলন্ত ট্রেনেই সন্তান জন্ম দেন। খবর পৌঁছায় যশোর রেলস্টেশনে। সেখানে আগে থেকেই ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছিল। দুপুরে মা ও নবজাতককে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, রেশমাকে লেবার ওয়ার্ডে ভর্তি করে নবজাতকের নাড়ি কেটে দেওয়া হয়। গাইনি বিভাগের চিকিৎসক ডা. রাবেয়া খাতুন বলেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে দুই ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। বর্তমানে মা ও নবজাতক সুস্থ আছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা