× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩০

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩৬ এএম

পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩০

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পটিয়ার বাদামতলী শাহ আমানত সিএনজি স্টেশন এলাকায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ঈগল পরিবহনের চালক মো. আরাফাত হোসেন নিহত হন। নিহত আরাফাত কক্সবাজারের চকরিয়া উপজেলার বানিয়াছড়া এলাকার নুরুল হোসেনের ছেলে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সৌদিয়া পরিবহন ও ঈগল পরিবহনের দুই বাসের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে উভয় বাস দুমড়ে-মুচড়ে যায় এবং মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

আহতদের মধ্যে সাতকানিয়ার নাঈম উদ্দিন (২২), লোহাগাড়ার আলিফ উদ্দিন (২৩), রাঙ্গুনিয়ার সৌরভ (২৪), প্রফেসর আহমেদ কবির (৪৮), আসিফ (৩০), রাঙ্গুনিয়ার ইসফাকুল ইসলাম (২৪), পটিয়ার নাসির উদ্দিন (৪৫), বোয়ালখালীর আলী হায়দার (২৫), সাতকানিয়ার ইসমাইল (২৯), কক্সবাজারের ডুলাহাজরার জামাল উদ্দিন (২৫), চকরিয়ার নুরবানু (১৮) ও পটিয়ার মানিক (২৩) রয়েছেন। এদের মধ্যে কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো করা হয়েছে।

পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, রাত সাড়ে ৮টার দিকে ঈগল পরিবহন ও সৌদিয়া পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা