× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুয়াকাটায় আইনজীবী হত্যাচেষ্টা, অভিযুক্তদের গ্রেপ্তারে আলটিমেটাম

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫ ২১:২৫ পিএম

কুয়াকাটায় আইনজীবী হত্যাচেষ্টা, অভিযুক্তদের গ্রেপ্তারে আলটিমেটাম

পটুয়াখালীর কুয়াকাটায় আনোয়ার হোসাইন নামে এক আইনজীবীকে হত্যা চেষ্টায় এলোপাথারি ভাবে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে সৈকতের জিরো পয়েন্টের পশ্চিমে পাশে এ ঘটনা ঘটে।

এতে আনোয়ারের বাম চোখ, কপোলসহ শরীরের বিভিন্ন স্থান মারাত্মক জখম হয়। ঘটনার পর পর আইনজীবী আনোয়ারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত আইনজীবী আনোয়ার হোসাইন বলেন, উপজেলার মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের নয়াকাটা গ্রামে তার মালিকানাধীন মাছের ঘেরে লুটপাট ও ভাঙচুরের ঘটনায় তিনি একমাস আগে কলাপাড়া আদালতে একটি মামলা করেন। আদালত মহিপুর থানাকে এজাহার গ্রহণের নির্দেশ দেন। মামলার বিষয়ে তদন্ত কর্মকর্তা তাকে বৃহস্পতিবার বিকালে কাগজপত্র নিয়ে থানায় দেখা করতে বলায় তিনি কলাপাড়া থেকে মহিপুর আসেন। পরে তদন্ত কর্মকর্তা কুয়াকাটা আছেন বলে জানালে তিনি কুয়াকাটা যান। আইনজীবী আনোয়ার কুয়াকাটা এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে হারুন মৃধার নেতৃত্ব ১০ থেকে ১৫ জন তার ওপর ধারালো অস্ত্র, হাতুড়ী, লোহার রড নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় তার চিৎকারে অদূরে দাড়িয়ে থাকা পুলিশ এগিয়ে না আসায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা সদরে পাঠায়।  

আনোয়ার হোসাইনের দাবী, মামলা দায়েরের পরও পুলিশ আসামীদের গ্রেপ্তার না করায় তারা আরও বেপরোয়া হয়ে ওঠেছে। 

এদিকে আইনজীবীকে হত্যা চেষ্টায় নৃশংশভাবে কুপিয়ে জখমের ঘটনায় ফুঁসে উঠেছে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ও সিনিয়র সহকারী জজ আদালতের আইনজীবীরা। এ ঘটনার প্রতিবাদে ও অভিযুক্তদের আগামী ৪৮ ঘণ্টা মধ্যে দায়িদের গ্রেপ্তারের দাবিতে শনিবার বিকেলে বারভবনে এক জরুরি সভার আহ্বান করা হয়েছে। আহত আইনজীবী আনোয়ার কলাপাড়া চৌকি আদালত আাইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও  সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সাবেক সহকারী পাবলিক প্রসিকিউটর ।

কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন বলেন, শনিবার বিকেলে বারভবনে এ বিষয়ে জরুরি সভার ডাক দেওয়া হয়েছে। আমরা এ ঘটনায় অভিযুক্তদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা