× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

খুলনা অফিস

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩৫ পিএম

বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

খুলনা ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী পারভেজ মল্লিক ও দিঘলিয়া উপজেলা বিএনপি একই স্থানে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। স্থানীয় সুত্র জানায়, খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়িতে সন্ত্রাসীদের গুলি ও বোমা হামলার প্রতিবাদে দিঘলিয়া উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার পথের বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পূর্বনির্ধারিত এ কর্মসূচি সফল করতে নেতাকর্মীরা জমায়েত হতে থাকেন।

এদিকে, পূর্ব ঘোষণা ছাড়া যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মো. পারভেজ মল্লিক একই স্থানে গণসংযোগের ঘোষণা দেন। এই ঘোষণাকে কেন্দ্র করে দিঘলিয়া উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে আশঙ্কায় উপজেলা প্রশাসন হস্তক্ষেপ করে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম পথের বাজার এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার লক্ষ্যে ১৪৪ ধারা জারি করেন।

১৪৪ ধারা জারি সম্পর্কে দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম বলেন, পথের বাজারে একই সময় একই স্থানে একটি রাজনৈতিক দলের দু’টি গ্রুপ কর্মসূচি আহ্বান করায় পথের বাজার, বেলেঘাট, মোকামপুর বাজার, সেনহাটি বাজার, নগরঘাট, বারাকপুর বাজার, কামারগাতি বাজার, দৌলতপুরঘাট, চন্দনীমহল খেয়াঘাটসহ অন্যান্য স্থানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশংকা রয়েছে। এ কারণে ওই স্থানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। যা শুক্রবার বিকাল ৫টা থেকে রাত ১০ টা পর্যন্ত বলবৎ থাকবে।

তিনি আরো বলেন,  ১৪৪ ধারা বলবৎ থাকা অবস্থায় সকল প্রকার সভা, সমাবেশ, পদযাত্রা, গণজমায়েত নিষিদ্ধ । কোন প্রকার অপ্রতীকর ঘটনা যাতে না ঘটতে পারে সেজন্য আমি নিজেই ঘটনাস্থলে রয়েছি। রয়েছেন দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ ও যৌথ বাহিনীর সদস্যবৃন্দ। ঘটনার পর এলাকায় সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা