× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিম্নকক্ষে ভোট হবে আসনভিত্তিক, উচ্চকক্ষে পিআর: বদিউল আলম

মেহেরপুর প্রতিবেদক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩৪ পিএম

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৩ পিএম

নিম্নকক্ষে ভোট হবে আসনভিত্তিক, উচ্চকক্ষে পিআর: বদিউল আলম

নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমেই সরকার গঠন করতে হবে। সরকার গঠনে নির্বাচনের কোনো বিকল্প নেই। এর মধ্যে দিয়ে গণতান্ত্রিক পথ প্রশস্ত হবে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) গাংনীতে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, পিআর পদ্ধতি ও আসনভিত্তিক পদ্ধতি দুটোরই ইতিবাচক ও নেতিবাচক দিক আছে। আমরা মনে করি, দুটি পদ্ধতিই দরকার। তিনি বলেন, আমরা প্রস্তাব রেখেছি দুটো পদ্ধতিই কার্যকর করতে। নিম্নকক্ষে ভোট হবে আসনভিত্তিক এবং উচ্চকক্ষে হবে পিআরভিত্তিক। 

গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সুজন উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক। প্রধান বক্তা ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) মনির হায়দার। এ সময় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

একই দিন বিকালে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার বলেছেন, মেহেরপুর থেকে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল, তাই মেহেরপুর সব সময় এক নম্বরে থাকবে। এখানকার শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, মানুষের আর্থসামাজিক, জীবনযাত্রার মান উন্নয়ন হবে। মেহেরপুর হবে বাংলাদেশের দৃষ্টান্তমূলক জেলা।

মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সাততলা বিশিষ্ট ভবনে স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। শুক্রবার বিকালে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি সচিব মো. কামাল উদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. আবু জাফর, খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মো. মুজিবুর রহমান, খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল সালাম, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, সিভিল সার্জন ডা. এ কে এম আবু সাঈদ, মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শাহরিয়ার শাইলা জাহান প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা