জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৩৮ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪৪ পিএম
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে দুপক্ষের সংঘর্ষ সেজাউল ইসলাম কালা মিয়া (৩৫) নামের একজন মারা গেছেন। তিনি লক্ষীপুর গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে।
পূর্ব বিরোধের জেরে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এই হতাহতের ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করেছে পুলিশ। আটরা হলেন- মোছা আলী, ইমার হোসেন, নূর আলম, সাখাওয়াত হোসেন তবারক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষীপুর গ্রামের বাসিন্দা ইউপি সদস্য কামরুল ইসলাম ও আব্দুল মতিনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে আগেও সংঘর্ষ হয়েছে। গতকাল সকালে সংঘর্ষের আশঙ্কা দেখা দিলে গ্রামবাসী সালিসে মিমাংসা করেন। কিন্তু দুপুরে ফের দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ধারালে সুলফির আঘাতে সেজাউল ইসলাম কালা মিয়া গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। আহত অন্যান্যদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহতরা হলেন- মজিদ, শুভ হাসান ও তানিম।
জামালগঞ্জ থানার ওসি (তদন্ত) জয়নাল হোসেন জানান, দীর্ঘদিনের পূ্র্ব বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে একজন জন মারা গেছেন। বেশ কয়েক জন আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে। গ্রামের পরিবেশ শান্ত আছে।