× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইমাম-মুয়াজ্জিনের জন্য কল্যাণ তহবিল গঠন করল থানা কর্তৃপক্ষ

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২৮ পিএম

ইমাম-মুয়াজ্জিনের জন্য কল্যাণ তহবিল গঠন করল থানা কর্তৃপক্ষ

জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানা মসজিদ কমপ্লেক্সের ইমাম ও মুয়াজ্জিনের জন্য কল্যাণ তহবিল গঠন করল দেওয়ানগঞ্জ মডেল থানা কর্তৃপক্ষ।  

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে এক বছরের টাকা কল্যাণ তহবিলে জমাদানের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান। 

জানা গেছে, থানা মসজিদ কমপ্লেক্সের ইমাম, মুয়াজ্জিনের মাসিক সন্মানী দেওয়া হয় মসজিদের মুসুল্লিদের দানের অর্থ থেকে। দায়িত্ব পালন শেষে তাদের  হাতে এককালীন টাকা তুলে দেওয়ার নিমিত্তে এই কল্যাণ তহবিল গঠন করা হলো। এতে প্রতিমাসে ইমামের জন্য ১ হাজার ও মুয়াজ্জিনের জন্য ৫ শত টাকা জমা করা হবে। ইমাম ও মুয়াজ্জিনরা তাদের দায়িত্ব পালন শেষে অবসরে গেলে এই কল্যাণ তহবিলের টাকা প্রাপ্ত হবেন। 

দেওয়ানগঞ্জ মডেল থানা মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ আলী বলেন, এই কল্যাণ তহবিল গঠনের মধ্য দিয়ে থানা কর্তৃপক্ষ আমাদের সন্মানিত করেছেন। 

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, থানা মসজিদের ইমাম, মুয়াজ্জিনদের জন্য কল্যাণ তহবিল গঠন প্রক্রিয়ায় জড়িত থাকতে পেরে আনন্দিতবোধ করছি। আশা করি, আমাদের এই উদ্যোগ দেশের প্রত্যেকটি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য তহবিল গঠনের অনুপ্রেরণা জোগাবে। আমি এ থানায় যোগদানের পর থেকে মসজিদটির সংস্কারসহ সৌন্দর্যবর্ধনের কাজ করার চেষ্টা করেছি। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা