× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমার নদে অস্ত্রের মহড়া, যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ যুবক আটক

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩৫ পিএম

কুমার নদে অস্ত্রের মহড়া, যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ যুবক আটক

ফরিদপুরের ভাঙ্গায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ সাইমন শরীফ (২৬) নামের এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে ভাঙ্গার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার হাবিবুর শরীফের ছেলে।

স্থানীয়রা  জানান, গত বুধবার (১৭ সেপ্টেম্বর) ভাঙ্গার কুমার নদে নৌকাবাইচ অনুষ্ঠানের কথা থাকলেও তা অনুষ্ঠিত হয়নি। তবে, ওইদিন কিছু কিশোর ও যুবক স্পিডবোটে করে কুমার নদে প্রবেশ করে, এ সময় তারা দেশীয় ধারালো অস্ত্র, রামদা ও চায়নিজ কুড়াল প্রদর্শন করে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

ঘটনার পর পরই যৌথ বাহিনী অভিযান শুরু করে। মেজর সোহেলের নেতৃত্বে ১৫ আরই ব্যাটালিয়নের একটি দল স্থানীয় থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে সাইমন শরীফকে আটক করে।আটকের সময় তার কাছ থেকে একটি বড় রামদা, একটি বড় ছুরি এবং ইয়াবা সেবনের জন্য ব্যবহৃত একটি রোল ফয়েল কাগজ উদ্ধার করা হয়। পরে ভোর ৪টার দিকে তাকে ভাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ওসি আশরাফ হোসেন জানান, যৌথ অভিযানে এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা