× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মহাসড়কে ডাকাতের রশির ফাঁদে দুই বাইক: নিহত ১, আহত ৩

চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৫ পিএম

মহাসড়কে ডাকাতের রশির ফাঁদে দুই বাইক: নিহত ১, আহত ৩

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার ফাঁসিয়াখালী ঢালায় ডাকাতির ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গভীর রাতে মহাসড়কের দু’পাশে দাঁড়িয়ে একদল দুর্বৃত্ত রশি দিয়ে ফাঁদ পেতে রাখে। সময়মতো তারা রশি দুদিক থেকে টেনে যানবাহন থামিয়ে দিয়ে সর্বস্ব লুটে  নেয়। এ সময় কক্সবাজার থেকে চকরিয়াগামী দুটি মোটরসাইকেলে করে চার যুবক ঘটনাস্থলে পৌঁছালে তারা রশিতে আটকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। মুহূর্তেই ১০-১২ জন সশস্ত্র ডাকাত তাদের ঘেরাও করে এলোপাতাড়ি কুপিয়ে সর্বস্ব লুট করে পালিয়ে যায়।

পরবর্তী সময়ে মহাসড়ক দিয়ে চলাচলকারী গণপরিবহনের চালক ও যাত্রীরা আহতদের সড়কে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। স্থানীয়দের সহায়তায় চারজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উখিয়ার বাসিন্দা মোহাম্মদুল হক (৩৫)কে মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে, তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, খবর পেয়ে থানার একদল পুলিশকে ঘটনাস্থল পাঠালে তারা আহতদের হাসপাতালে নিয়ে আসে। সঙ্গে সঙ্গে আমি ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিৎ দাসসহ হাসপাতালে যাই। বর্তমানে  ডাকাতদের ধরতে আমাদের পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা