পাইকগাছা পৌর বিএনপি
পাইকগাছা (খুলনা) প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫ ২৩:১০ পিএম
সভাপতি আসলাম পারভেজ (বাঁয়ে) এবং সাধারণ সম্পাদক কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ।
উৎসবমুখর পরিবেশে খুলনার পাইকগাছা পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু। সম্মেলনে সভাপতি পদে আসলাম পারভেজ এবং সাধারণ সম্পাদক পদে কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ প্রতিনিধিদের ভোটে নির্বাচিত হয়েছেন।
পৌর বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আসলাম পারভেজের সভাপতিত্বে ও সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন নায়েবের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা খায়রুল ইসলাম, শেখ তৈয়বুর রহমান, ইনামুল হক সজল, জেলা সদস্য সুলতান মাহমুদ, মল্লিক আব্দুস সালাম, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদ, সদস্যসচিব এসএম ইমদাদুল হক।
দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে আসলাম পারভেজ ছাতা প্রতীকে ৩৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিরাজুল ইসলাম চেয়ার প্রতীকে ১৯৪ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ হাতি প্রতীকে ৪২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিম রেজা লাকি পেয়েছেন ১৬৩ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে দুইজন নির্বাচিত হয়েছেন। শেখ রুহুল কুদ্দুস মই প্রতীকে ৩৭৯ ভোট পেয়ে প্রথম এবং মনিরুল ইসলাম মন্টু কলস প্রতীকে ২৫০ ভোট পেয়ে দ্বিতীয় হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহর আলী ফুটবল প্রতীকে পেয়েছেন ১৭০ ভোট।
পাইকগাছা পৌরসভার ৯টি ওয়ার্ডের ৫৯৮ জন ভোটারের মধ্যে ৫৬০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি সম্পাদক সাংগঠনিক পদ ৩৩ ভোট নষ্ট ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন অ্যাডবোকেট চৌধুরী আব্দুস সবুর, অ্যাডভোকেট তফসিরুজ্জামান, অ্যাডভোকেট মাসুদ করিম, জিএম মিজানুর রহমান ও অ্যাডভোকেট হবিবুর রহমান মালী।