× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বর্জ্য অব্যবস্থাপনার দায়ে এসিআই সল্ট কারখানাকে জরিমানা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫৭ পিএম

বর্জ্য অব্যবস্থাপনার দায়ে এসিআই সল্ট কারখানাকে জরিমানা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মঙ্গলখালি এলাকায় এসিআই সল্ট নামের একটি লবণ কারখানায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় বর্জ্য অব্যবস্থাপনার দায়ে কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করেন আদালত। 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলম।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলম বলেন, এসিআই সল্ট নামের লবণ কারখানাটি পানি উন্নয়ন বোর্ড ও শীতলক্ষ্যা নদীর জমি দখল করে রেখেছেন। এ ছাড়া কারখানায় ইটিভি প্ল্যান থাকলেও তা ব্যবহার না করে বর্জ্য সরাসরি নদীতে ফেলা হচ্ছে। এতে নদীর পানি দূষিতসহ আশপাশের গাছপালা মরে যাচ্ছে। স্বাস্থ্যঝুঁকিসহ নানা অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গতকাল দুপুরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

তিনি আরও বলেন, পরিবেশ ছাড়পত্রসহ অন্যান্য কাগজপত্র অনুমোদন থাকলেও প্রায় ১১ বছর ধরে তা নবায়ন করেননি মালিকপক্ষ। এ ছাড়া কারখানার বর্জ্য অব্যবস্থাপনার অভিযোগ প্রমাণিত হয়। তাৎক্ষণিকভাবে বর্জ্য অব্যবস্থাপনার দায়ে কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করা হয় এবং কারখানা কর্তৃপক্ষ তাৎক্ষণিক জরিমানার টাকা পরিশোধ করেন। 

অভিযানকালে নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর টিটু বড়ুয়াসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে এসিআই সল্ট কারখানার এজিএম এসএম নেয়ামুল বারী বলেন, ‘কারখানার সব কার্যক্রম নিয়ম-নীতি মেনে পরিচালিত হচ্ছে পাশাপশি স্থানীয় অন্যান্য কারখানা থেকে আমাদের কারখানার বর্জ্য ব্যবস্থাপনা অনেক ভালো।’

প্রসঙ্গত, ‘রূপগঞ্জের এসিআই লবণ কারখানা : পরিবেশ ও স্বাস্থ্যের চরম ক্ষতি’ শিরোনামে গত ১১ আগস্ট প্রতিদিনের বাংলাদেশ অনলাইনে একটি সংবাদ প্রকাশিত হয়। পরবর্তীতে পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ বিষয়টির প্রাথমিক তদন্ত করে। পরিবেশ অধিদপ্তরের দাবি, প্রাথমিক তদন্তে এসিআই লবণ কারখানায় পরিবেশ দূষণের প্রমাণ পাওয়া গেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা