× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাগেরহাটে পানিতে ডুবে দাদা-নাতির মৃত্যু

বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৯ পিএম

বাগেরহাটে পানিতে ডুবে দাদা-নাতির মৃত্যু

বাগেরহাটের চিতলমারী উপজেলায় পুকুরের পানিতে ডুবে দাদা ও নাতির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শিবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন—চিতলমারী থানার উত্তর শিবপুর গ্রামের নূর জামানের ছেলে নূর কাদের মোল্লা (৯) এবং তার দাদা শাহাজাহান মোল্লা (৮০)।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে বেড়াতে আসা শিশু নূর কাদের গোসলের জন্য পুকুরে নামলে ডুবে যেতে থাকে। তাকে বাঁচাতে দাদা শাহাজাহান মোল্লা পুকুরে নামলে তিনিও পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চিতলমারী থানার উপপরিদর্শক (এসআই) মো. ফয়সাল বলেন, স্থানীয়রা দুইজনের মরদেহ উদ্ধার করেছে। পরিবারের উদ্যোগে পারিবারিক কবরস্থানে তাদের দাফনের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা