× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তুমব্রু সীমান্তে ৩০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪৪ পিএম

তুমব্রু সীমান্তে ৩০ হাজার ইয়াবাসহ আটক ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত দিয়ে পাচারকালে ৩০ হাজার ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের মধ্যপাড়ায় এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম।

আটকরা হলেন— একই এলাকার বক্তার আহমদের ছেলে মো. আরফান অপি (১৯) এবং উখিয়ার ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-১১ ব্লকের আবুল বাসারের ছেলে মো. জিয়াবুল হক (৩৬)।

লে. কর্নেল খায়রুল আলম জানান, মিয়ানমার থেকে মাদক পাচারের খবরে বিজিবির একটি দল ভোরে সীমান্ত এলাকায় অবস্থান নেয়। একপর্যায়ে মিয়ানমার দিক থেকে সন্দেহজনক তিনজনকে আসতে দেখে থামার নির্দেশ দিলে তারা পালানোর চেষ্টা করে। ধাওয়া দিয়ে দুইজনকে আটক করা হলেও একজন জঙ্গলে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটক দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন, পালাতক পাচারকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা