× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওএমএসের ৭৭ টন চাল উধাও, তদন্তে তিন সদস্যের কমিটি

মাগুরা প্রতিবেদক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩৩ পিএম

ওএমএসের ৭৭ টন চাল উধাও, তদন্তে তিন সদস্যের কমিটি

মাগুরায় ওএমএস এর ৭৭ দশমিক ৮৩৫ টন চাল উধাও হওয়ার ঘটনায় পরিবেশকসহ দায়িত্বপ্রাপ্তদের গাফিলতি আছে কিনা এর সত্যতা অনুসন্ধান করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) মহাম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উপজেলা কৃষি কর্মকর্তাকে আহ্ববায়ক করে তিন সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। কমিটির অপর সদস্যরা হলেন মহাম্মদপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মজনুর রহমান এবং উপজেলা আইসিটি অফিসার রফিকুল ইসলাম। কমিটিকে যত দ্রুত সম্ভব তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 

এ প্রসঙ্গে জানতে চাইলে তদন্ত কমিটির প্রধান উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস সোবান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ওএমএসের ৭৭ মেট্রিক টন চাল উধাও এর সংবাদ পত্রিকায় প্রকাশের পর সত্যতা খতিয়ে দেখতে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা আগামী রবিবার সব ডিলারদের ডেকেছি। তাদের শুনানি গ্রহণ করা হবে। এই তদন্তে নির্দিষ্ট কার্যদিবস উল্লেখ করা হয়নি। তবে যত দ্রুত সম্ভব তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। 

তবে এ ব্যাপারে কথা বলতে মহাম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুর আক্তারকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

প্রসঙ্গত, ‘ওএমএসের ৭৭ টন চাল উধাও’- শিরোনামে বুধবার (১৭ সেপ্টেম্বর) প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা