× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির ৩১ দফায় অনুপ্রাণিত হয়ে প্রার্থী হতে চান আব্দুল আওয়াল

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৬:১৯ পিএম

বিএনপির ৩১ দফায় অনুপ্রাণিত হয়ে প্রার্থী হতে চান আব্দুল আওয়াল

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন প্রত্যাশার ঘোষণা দিয়েছেন শিক্ষানুরাগী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিশিষ্ট আর্কিটেক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল আওয়াল। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নবীনগর প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে। ৩১ দফা কর্মসূচি দেখেই আমি উদ্বুদ্ধ হয়েছি। যারা এই কর্মসূচি বাস্তবায়ন করতে চান, আমি তাদের সঙ্গে অনেক বেশি সংযুক্ত অনুভব করি। তাই আমি বিএনপির কাছ থেকে মনোনয়ন চাইবো। তিনি বলেন, তবে তারা (বিএনপি) যদি মনে করেন আমার চেয়ে যোগ্য কেউ আছেন, সেটিও দলের সিদ্ধান্ত। আমি শুধু আমার এলাকার মানুষের সাথে সম্পৃক্ত থেকে কাজ করতে চাই।

আওয়াল আরও বলেন, দেশের রাজনৈতিক উত্থান-পতনের নানা অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এগোতে চাই। রাষ্ট্র কাঠামোর ৩১ দফা সময়োপযোগী ও বাস্তবসম্মত। এটি বাস্তবায়নে অংশ নেওয়াই আমার লক্ষ্য।

নবীনগর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা একে এম জসিম উদ্দিন, মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোরশেদুল ইসলাম লিটনসহ প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা