× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিদিনের বাংলাদেশে সংবাদ প্রকাশ: গভর্নিং বডির পদ থেকে আ.লীগ নেতার পদত্যাগ

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪৬ পিএম

প্রতিদিনের বাংলাদেশে সংবাদ প্রকাশ: গভর্নিং বডির পদ থেকে আ.লীগ নেতার পদত্যাগ

চাঁদপুর জেলা ওলামা লীগের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম শাহরাস্তি মডেল মহিলা আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি। এ নিয়ে প্রতিদিনের বাংলাদেশে সংবাদ প্রকাশের পর অবশেষে এলাকাবাসীর তোপের মুখে তিনি গভর্নিং বডির সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন। 

বুধবার (১৭ সেপ্টেম্বর) মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর পদত্যাগ পত্র প্রেরণ করেছেন বলে মাওলানা আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা যায়, গত ২২ জুন মাওলানা আমিনুল ইসলাম বোর্ড কর্তৃক উক্ত মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মনোনীত হন। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ তদন্তে উপজেলা প্রশাসন থেকে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির রিপোর্ট আসার পূর্বেই তিনি উক্ত পদ থেকে পদত্যাগ করেন। 

এছাড়া মাওলানা আমিনুল ইসলামের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ, তিনি চাঁদপুর জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক, তার স্ত্রী নাজমা বেগম সহ তিনি আওয়ামীলীগ সরকারের প্রভাব খাটিয়ে পরিবারের ৮ সদস্য কে মাদ্রাসার বিভিন্ন পদে নিয়োগ দিয়েছেন। সম্প্রতি তিনি আওয়ামী লীগ সমর্থিত ব্যক্তিকে মাদ্রাসার সুপার নিয়োগ দেন এবং মাদ্রাসার নাম তিন দফা পরিবর্তন করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা