× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হিলি বন্দর দিয়ে ৩৫ দিনে রেকর্ড পরিমাণ চাল আমদানি

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৪ পিএম

হিলি বন্দর দিয়ে ৩৫ দিনে রেকর্ড পরিমাণ চাল আমদানি

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে গত ১২ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত মাত্র ৩৫ দিনে ভারত থেকে এসেছে ১ লাখ ৪ হাজার ৮৫৯ মেট্রিক টন চাল। মোট ২ হাজার ৪২১ ভারতীয় ট্রাকে এসব চাল আমদানি হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে হিলি বন্দর ঘুরে জানা যায়, সরকার চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে গত ১২ আগস্ট থেকে আমদানির অনুমতি দেয়। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্ধারিত মাত্র ২ শতাংশ শুল্কে ব্যবসায়ীরা ভারত থেকে চাল আমদানি করছেন। প্রতি টন চালের দাম পড়ছে গড়ে ৫২০ থেকে ৫৩০ ডলার, কিছু ক্ষেত্রে ৫৪০ ডলার। এর মধ্যে সবচেয়ে বেশি আসছে শম্পা কাটারি জাতের চাল।

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. নিজাম উদ্দিন বলেন, চালের বাজারে স্থিতিশীলতা আনতে সরকার আমদানির অনুমোদন দেয়। গত এক মাসে ২ হাজার ৪২১ ভারতীয় ট্রাকে এক লাখ টনেরও বেশি চাল আমদানি হয়েছে। চাহিদা থাকায় দ্রুত খালাস প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

চালের সরবরাহ বাড়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে। হিলির খুচরা ব্যবসায়ী অভি বসাক জানান, ভারতীয় চাল আসায় বাজারের অস্থিরতা কমেছে। প্রতিটি জাতের চাল কেজিতে ৪ থেকে ৬ টাকা পর্যন্ত কমেছে। আগে ৫৫ টাকায় বিক্রি হওয়া মোটা চাল এখন ৫১-৫২ টাকায় পাওয়া যাচ্ছে। আবার ৭৪ টাকার শম্পা কাটারি এখন বিক্রি হচ্ছে কেজি প্রতি ৬৮ টাকায়। আশা করছি আগামীতে দাম আরও কমবে।

আমদানিকারক নুর ইসলাম বলেন, ২ শতাংশ শুল্কে ৫২০ থেকে ৫৪০ ডলার দরে চাল আমদানি করছি। সরবরাহ বাড়ায় বাজারে দামের প্রভাব স্পষ্টভাবে পড়ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা