× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত

বগুড়া অফিস

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:১৬ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলার শেরপুর উপজেলার নাবিল হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. রিফাত। তিনি শেরপুরের ভবানীপুর ইউনিয়নের জামালপুর গ্রামের মো. রোস্তম আলীর ছেলে। সর্বশেষ তিনি সাভার ক্যান্টনমেন্টে দায়িত্ব পালন করছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দীন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে আসা একটি কোচ থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন রিফাত। এ সময় একটি মাইক্রোবাস তাঁকে ধাক্কা দিলে তিনি সড়কের মাঝখানে পড়ে যান। এরপর তাঁর শরীরের ওপর দিয়ে পরপর দুটি কোচ চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

শেরপুর থানার ওসি এসএম মঈনুদ্দীন বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত সেনা সদস্যদের মরদেহ উদ্ধার ও এরপরের বাকি প্রক্রিয়া হাইওয়ে পুলিশ ও সেনাবাহিনী দেখছে। 

এ বিষয়ে বগুড়া ক্যান্টনমেন্টে দায়িত্বপ্রাপ্ত কর্পোরাল রিমন জানান, শেরপুর থানা পুলিশের মাধ্যমে রিফাতের মরদেহ সিএমএইচ-এ রাখা হয়েছে। পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে ক্যান্টনমেন্টে জানাজা সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা