× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনীতে আরও ৬ জনের ডেঙ্গু শনাক্ত

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:০১ পিএম

ফেনীতে আরও ৬ জনের ডেঙ্গু শনাক্ত

ফেনীতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় আরও ৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি মাসে জেলায় মোট ৪২ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে ফেনী জেলা স্বাস্থ্য বিভাগ। 

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় ৪৫ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে ফেনী সদর উপজেলায় ২ জন, সোনাগাজী ৩ জন ও ছাগলনাইয়া ১ জন ডেঙ্গু আক্রান্ত হয়। চলতি মাসে জেলায় মোট ৪২ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। গত আগস্ট মাসে জেলায় আক্রান্ত ছিল ৪৯ জন। এ বছর জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২২ জনে। এদের মধ্যে ১১৫ জন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৭ জন। 

এদিকে ২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড স্থাপনের সাইনবোর্ড লাগানো থাকলেও বাস্তবে কোনো কার্যক্রম নেই। সাধারণ রোগীদের সাথে ডেঙ্গু আক্রান্তদের রাখা হচ্ছে। আক্রান্তদের আলাদা ওয়ার্ডে রাখার দাবি অন্য রোগীদের।

সাহেদা আক্তার নামে হাসপাতালের এক রোগী জানান, সাধারণ অন্য রোগীদের ওয়ার্ডে ডেঙ্গু রোগীকে রাখা হয়েছে। ডেঙ্গু আক্রান্ত রোগী মশারীও ব্যবহার করছে না। ফলে অন্য রোগীরাও ডেঙ্গু আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

ফেনীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম বলেন, ২৪ ঘন্টায় ৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। জেলায় ডেঙ্গু পরীক্ষার জন্য বর্তমানে ৩ হাজার ৭৫৯ টি কিট মজুদ আছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা