নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫ ২৩:১৫ পিএম
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগ নেতা ও কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইজুল হক ডালিমসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বন্দর উপজেলার মদনপুর এলাকা তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ডালিম কালাপাহাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, আড়াইহাজার থানায় দায়েরকৃত সন্ত্রাস দমন আইনের একটি মামলায় ডালিম এজাহারভুক্ত আসামি। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় জিয়া নামের আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।