× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাঙ্গা থানায় হামলার ঘটনায় সাবেক এমপি নিক্সন চৌধুরীর নামে মামলা

ফরিদপুর প্রতিবেদক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫ ২০:৫৫ পিএম

ভাঙ্গা থানায় হামলার ঘটনায় সাবেক এমপি নিক্সন চৌধুরীর নামে মামলা

ফরিদপুর-৪ সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে চলা আন্দোলনে ভাঙ্গা থানায় হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলায় প্রধান আসামী করা হয়েছে ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীকে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভাঙ্গা থানায় মামলাটি করেন এসআই আজাদুজ্জামান। এ মামলায় ২৯ জনের নামোল্লেখ এবং অজ্ঞাতনামা আরও বেশকিছু ব্যক্তিকে আসামী করা হয়। গতকাল বুধবার দুপুরে বিষয়টি জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শামছুল আজম। 

ফরিদপুর-৪ সংসদীয় আসন থেকে ভাঙ্গা উপজেলার হামিরদী ও আলগী—এই দুটি ইউনিয়নকে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে সংযুক্ত করে প্রজ্ঞাপণ জারি করে নির্বাচন কমিশন। এ নিয়ে দুটি ইউনিয়নের বাসিন্দাসহ ভাঙ্গাবাসী বিক্ষুব্দ হয়ে উঠে। তারা বেশ কয়েকদিন ধরে সড়ক ও রেলপথ অবরোধ করে প্রজ্ঞাপণটি বাতিলের দাবি জানান। তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনে সোমবার বিক্ষুব্দ জনতা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রথমে ভাঙ্গা উপজেলা পরিষদে হামলা চালায়। এসময় তারা উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে ঢুকে ভাঙচুর করে এবং আসবাবপত্র বাইরে এনে আগুন ধরিয়ে দেয়। পরবর্তীতের তারা ভাঙ্গা থানায় হামলা চালায়। এসময় তারা পুলিশের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পরে বিক্ষুব্দরা ভাঙ্গা হাইওয়ে থানায় গিয়ে হামলা চালিয়ে ভাঙচুর চালায়। এসময় তারা থানায় থাকা ৮টি মোটরসাইকেল, একটি জলকামান, একটি রেকার, একটি অ্যাম্বুলেন্স, পুলিশের জিপসহ আরও ৭টি গাড়ি ভাঙচুর করে। ভাঙ্গা হাইওয়ে থানা এবং উপজেলা পরিষদ ভাঙচুরের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা