× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিদ্ধিরগঞ্জে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৭:১০ পিএম

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২৯ পিএম

প্রবা ফটো।

প্রবা ফটো।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। বুধবার (১৭ সেপ্টেম্বর) শেষরাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১ এর অপস অফিসার মোঃ গোলাম মোর্শেদ।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার মুসলিমের ছেলে খোরশেদ (৪৬), লালমোহন লালের ছেলে রিপন (৩০) ও শহীদের ছেলে জয় (২৬)।

আটককৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা অবৈধ ভাবে বিদেশী আগ্নেয়াস্ত্র দ্বারা সিদ্ধিরগঞ্জসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে ভয়-ভীতি ও সন্ত্রাসী কার্যক্রম করে আসছিল। তাদের কাছে থাকা অস্ত্রগুলোর কোন কাগজপত্র নাই।

র‌্যাব-১১ জানান, অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের লক্ষ্যে বিভিন্ন তথ্য সংগ্রহ ও গোয়েন্দা নজরদারী চলমান ছিল। রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোদনাইল এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এসময় ১টি বিদেশী রিভলভার, ১টি বিদেশী ফ্লেয়ার গান, ২ রাউন্ড তাজা গুলি ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা