× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাঙ্গাইলে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪২ পিএম

প্রবা ফটো।

প্রবা ফটো।

টাঙ্গাইলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত মহাসড়কের রাবনা বাইপাসে বিএসসি ডিগ্রিধারীদের অযৌক্তিত ৩ দফা রাষ্ট্র কর্তৃক প্রত্যাখান, কারিগরি ছাত্র আন্দোলনের ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়ন, ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি এবং প্রকৌশল সেক্টরে পেশাগত সমস্যা নিরসনের লক্ষে গঠিত কমিটি প্রত্যখানের দাবিতে এ অবরোধ করেন শিক্ষার্থীরা।

এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে এলেঙ্গা থেকে করটিয়া পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তীতে পড়েন এ সড়ক যাতায়াতকারীরা।  

শিক্ষার্থীরা বলেন, বিএসসি ডিগ্রিধারীরা অযৌক্তিতভাবে ৩ দফা দাবি তুলে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তাদের দাবি রাষ্ট্রকর্তৃক বাতিল করতে হবে। তাদের এ কর্মসূচি বন্ধ না করা হলে পরবর্তীতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। একই সাথে কারিগরি ছাত্র আন্দোলনের ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবি করছি।

পরে সেনাবাহিনীর সদস্যরা আন্দোলনরত শিক্ষার্থীদের অবরোধ তুলে নিতে বলায় এক পর্যায়ে সেনাবাহিনীর সাথে বাকবিতন্ডার সৃষ্টি হয়। পরে দুপুর আড়াইটার দিকে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা