× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিপ্লোমা প্রকৌশলীদের অবরোধে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৩৪ পিএম

প্রবা ফটো।

প্রবা ফটো।

উপ-সহকারী প্রকৌশলী পদ নিয়ে ষড়যন্ত্র ও বিএসসি প্রকৌশলীদের তিন দফার প্রতিবাদে গাজীপুর চন্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন ডিপ্লোমা প্রকৌশলী ও পলিটেকনিক শিক্ষার্থীরা। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। 

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মহানগরীর ডুয়েট এলাকা থেকে বিশাল মিছিল নিয়ে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় এসে দুপুর সোয়া ১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা।  

শিক্ষার্থীরা বলেন, গতকাল আমরা আন্দোলনের ঘোষণা দিয়েছিলাম। সেই ঘোষণা অনুযায়ী বুধবার আমরা মহাসড়ক অবরোধ করেছি। আপনারা জানেন, দেশের ৪০ লক্ষাধিক ডিপ্লোমা প্রকৌশলী ও প্রায় চার লাখ পলিটেকনিক শিক্ষার্থীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। বিএসসি প্রকৌশল শিক্ষার্থীরা যে তিন দফা দাবি উত্থাপন করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন ও অযৌক্তিক। এই দাবি জাতীয় কর্মক্ষেত্রে অস্থিরতা সৃষ্টি করবে এবং শিক্ষার্থী ও চাকরিজীবীদের মধ্যে অসন্তোষ বাড়াবে।

ডিপ্লোমা প্রকৌশলী ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রকৌশলী ইসহাক পিকু বলেন, আন্দোলনে আমরা দীর্ঘদিন ধরে যৌক্তিক ৩ দফা দাবি করে আসছি। আমরা এখন ৭ দফা কর্মসূচি দিয়েছি কিন্তু সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমাদের এ দাবি যৌক্তিক। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন চলবে। 

এর আগে গত মঙ্গলবার তারা গাজীপুরের রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেন। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ২ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা