দিনাজপুর প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১৮ পিএম
প্রবা ফটো।
অযৌক্তিক তিন দফা দাবি সংবলিত দিনাজপুর কারিগরি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবরোধসহ বিক্ষোভ কর্মসূচি পালন করছেÑ যা রাষ্ট্রপক্ষ কর্তৃক প্রত্যাখ্যান করা হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড রেলক্রসিংয়ে অবস্থান নেয়। পরে অন্যান্য বেসরকারি ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও যোগ দেয় তাদের অবস্থান ধর্মঘটে।
এ সময় পঞ্চগড় থেকে ঢাকাগামী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি দিনাজপুর রেলস্টেশনে আটকা পড়ে। এতে চরম দূর্ভোগে পড়েছেন ওই ট্রেনটির যাত্রীরা। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর রেলস্টেশনের সুপার মো. জিয়াউল হক জিয়া।
সকাল ৯টা ৫০ মিনিট থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত দুপুর ১২টা পর্যন্ত ট্রেনটি দিনাজপুর রেলস্টেশনে অবস্থান করছে বলে জানিয়েছেন স্টেশন সুপার জিয়াউল হক জিয়া।