× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুরে আওয়ামী লীগ নেতা রবিউল গ্রেফতার

রংপুর অফিস

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০৩ পিএম

প্রবা ফটো।

প্রবা ফটো।

রংপুরে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম প্রামাণিককে (৫২) গ্রেফতার করেছেন পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে নগরীর শিমুলবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিউল ইসলাম মিঠাপুকুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে পুলিশ আওয়ামী লীগ নেতা রবিউল ইসলামকে আদালতে হাজির করলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। মেট্রোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী এ তথ্য নিশ্চিত করেন।

শাহজাহান আলী বলেন, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন সশস্ত্র হামলা ও গুলি বর্ষণের ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম প্রামাণিককে আদালত জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় হওয়া মামলার আসামীদের গ্রেফতারে অভিযান চলছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা