× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৭ বিয়ের ঘটনায় অবশেষে সেই বন কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩৯ এএম

মো. কবির হোসেন

মো. কবির হোসেন

যেখানে বদলি-সেখানেই বিয়ে। এভাবেই ১৭ জন নারীকে বিয়ের অভিযোগে অবশেষে সেই বিয়ে পাগল বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. কবির হোসেন পাটোয়ারীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকালে পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, কবির হোসেনকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করার নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি বরিশাল বিভাগীয় বন কর্মকর্তার (ডিএফও) ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দ্বায়িত্ব দেওয়া হয়েছে পটুয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা (উপ-বন সংরক্ষক) ড. মোহাম্মদ জাহিদুর রহমান মিঞাকে।

সংশ্লিষ্ট নির্ভরযোগ্য একাধিক সূত্রে জানা গেছে, ভারপ্রাপ্ত কর্মকর্তা বুধবার সকালে তার দ্বায়িত্বভার বুঝে নিবেন।

বরিশাল বিভাগীয় উপকূলীয় অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে জানিয়েছেন-মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি ই-মেইল পেয়েছি।

উল্লেখ্য, বিদেশে পড়াশোনা করানো, সরকারি চাকরি দেয়া, বিমানবালা হিসেবে সুযোগ কিংবা সম্পত্তি দেয়ার প্রলোভনে প্রতারনার মাধ্যমে ১৭ জন নারীকে বিয়ে করার অভিযোগ উঠেছে বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. কবির হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে।

এনিয়ে তার বিচারের দাবিতে ভুক্তভোগী নারী ও তাদের পরিবারের সদস্যরা গত ১১ সেপ্টেম্বর বরিশাল নগরীর কাশিপুর বন সংরক্ষক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সভা করেন।

এসময় ঢাকার বাসিন্দা নাজনিন আক্তার শীলা, নারায়ণগঞ্জের সোনিয়া আক্তার, খুলনার নাসরিন আক্তার দোলনসহ ১৭ জন নারী তার প্রতারণার শিকার হয়েছেন বলে দাবি করেন।

অপরদিকে ১৭ বিয়ে কাণ্ডের ঘটনায় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বরিশালে আদালতে মামলা দায়ের করেছেন এক আইনজীবী। বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হাফিজ আহম্মেদ বাবলু স্ব-প্রনোদিত হয়ে মেট্রোপলিটন প্রথম আমলী আদালতে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক মো. সাদিক আহম্মেদ মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।

মামলার বাদি অ্যাডভোকেট হাফিজ আহম্মেদ বাবলু জানিয়েছেন-বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা মো. কবির হোসেন পাটোয়ারী চাঁদপুরের মতলব উপজেলার বাসিন্দা। তিনি এর আগে ঢাকা, খুলনা, সিরাজগঞ্জ, বাগেরহাটসহ বিভিন্ন জেলায় কর্মরত থাকাকালীন ১৭টি বিয়ে ও বিয়ের নামে প্রতারণা করেছেন। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে তিনি বিষয়টি অবগত হয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা