× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, নজরপুরে কমিটি স্থগিত

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৩৮ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নরসিংদীর নজরপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জালাল চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজি, মারামারি ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ ওঠায় ইউনিয়ন কমিটির কার্যক্রম স্থগিত করেছে উপজেলা বিএনপি। দলীয় নেতারা জানিয়েছেন, এ ধরনের অনৈতিক আচরণ বরদাশত করা হবে না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা এবং তৃণমূলে সংগঠন সুসংগঠিত করার আহ্বানের মধ্যেই নজরপুর ইউনিয়ন বিএনপির ওই নেতার বিরুদ্ধে সম্প্রতি এই অভিযোগ উঠে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জালাল চেয়ারম্যান দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও মারামারি করে এবং সাধারণ মানুষকে হয়রানি করছিলেন। বিশেষ করে গত ৫ আগস্টের পর থেকে তার এককভাবে চাঁদাবাজি ও অত্যাচারের ঘটনা বেড়ে যায়, যা স্থানীয় লোকজন ও দলের কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে।

পরিস্থিতি বিবেচনায় নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক নোটিশে নজরপুর ইউনিয়ন বিএনপির কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

দলীয় নেতারা বলেন, বিএনপি মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করে; কিন্তু তৃণমূলের কিছু নেতা যদি ব্যক্তিগত স্বার্থে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকে, তা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। এ ধরনের অসদাচরণকে কোনোভাবেই বরদাশত করা হবে না এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

স্থানীয়দের প্রত্যাশা, দলের সুনাম রক্ষার জন্য অভিযোগের তদন্ত করে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সাধারণ জনগণকে হয়রানি থেকে মুক্ত রাখা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা