× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

রংপুর অফিস

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৭ পিএম

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৮ পিএম

রংপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

রংপুরের পীরগাছায় যাত্রীবাহী পদ্মরাগ কমিউটার ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হওয়ায় রংপুর ও লালমনিরহাটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বিভিন্ন স্টেশনে বেশকিছু ট্র্রেন আটকা পড়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ১২টা ৪০ মিনিটে পীরগাছা স্টেশনের আউট সিগনালের কাছে পৌঁছালে হঠাৎ ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

লালমনিরহাট রেলওয়ে ডিভিশনের ইঞ্জিনিয়ার শিপন আলী জানান, পীরগাছা রেলস্টেশন অতিক্রম করার সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী ‘পদ্মরাগ এক্সপ্রেস’ বিকট শব্দ করে ৬টি বগি লাইনচ্যুত হয়। এতে যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লে তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন আহত হন।

এদিকে এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শিপন আলী।

লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে কাজ চলছে। সেগুলো সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা