× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাজতির মৃত্যু

ওসিসহ নয়জনের বিরুদ্ধে মামলা নিতে নির্দেশ

চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১৮ পিএম

ওসি শফিকুল ইসলাম ও প্রধান শিক্ষক রাবেয়া খানম।

ওসি শফিকুল ইসলাম ও প্রধান শিক্ষক রাবেয়া খানম।

কক্সবাজারের চকরিয়া থানা হাজতে বিদ্যালয়ের অফিস সহকারী দূর্জয় চৌধুরীর (২৫) ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় থানার সাবেক ওসি শফিকুল ইসলাম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খানমসহ নয়জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা নেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা দায়রা ও জজ আদালতের ভারপ্রাপ্ত জেলা জজ মামুনুর রশিদ।

গত রবিবার বিকালে শুনানি শেষে এই নির্দেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার আইনজীবী রবীন্দ্র দাশ।

আসামিরা হলেনÑ চকরিয়া থানার সাবেক ওসি শফিকুল ইসলাম, এএসআই হানিফ মিয়া, কনস্টেবল মহিউদ্দিন, কনস্টেবল ইসরাক হোসেন, চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খানম, সহকারী শিক্ষক জসীম উদ্দিন, সহকারী শিক্ষক মোস্তফা কামাল, অফিস সহায়ক পারভেজ ও নৈশপ্রহরী নুর মোহাম্মদ। এ ছাড়া অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করা হয়েছে।

গত ২১ আগস্ট বিদ্যালয়ের চেক জালিয়াতি ও টাকা আত্মসাতের অভিযোগে দূর্জয়কে বিকাল পর্যন্ত বিদ্যালয়ে আটকে রেখে পুলিশে সোপর্দ করা হয়। পরদিন সকালে চকরিয়া থানার হাজত থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব।

নিহতের বাবা কমল চৌধুরী ২৬ আগস্ট থানায় এজাহার দাখিল করলেও তা মামলা হিসেবে রুজু হয়নি। পরে ৯ সেপ্টেম্বর তিনি আদালতে ফৌজদারি মামলা করেন। আদালত শুনানি শেষে আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে মামলা নিয়ে লিখিত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার জন্য কক্সবাজারের পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে বর্তমান চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, ‘মামলার বিষয়ে আমাদের কাছে এখনও কোনো নির্দেশনা আসেনি। নির্দেশনা এলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা