× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইলিশ কম ধরা পরায় বাজারে দাম বেশি: উপদেষ্টা ফরিদা

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১৬ পিএম

ইলিশ কম ধরা পরায় বাজারে দাম বেশি: উপদেষ্টা ফরিদা

গত বছরের তুলনায় ইলিশ কম ধরা পরায় বাজারে ইলিশের দাম বেশি বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেছেন, গত মৌসুমের তুলনায় জুলাই মাসে ৩৭ শতাংশ কম ইলিশ ধরা পড়েছে আর আগস্ট মাসে কম ধরা পড়েছে ৪৭ শতাংশ ইলিশ। যার কারণে বাজারে ইলিশের দাম বেশি। আমরা দামটা কমাতে পারিনি। 

সোমবার (১৫ সেপ্টেম্বর) কুড়িগ্রামের জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা ফরিদা আখতার বলেন, অন্তর্বর্তী সরকার জনকল্যাণের জন্য নানামুখী কার্যক্রম হাতে নিয়েছে। ইতিমধ্যে আমরা সরকারিভাবে মাছ বিক্রির উদ্যোগ নিয়েছি। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী যারা রয়েছেন, তাদের কাছেও মাছ রপ্তানির জন্য সরকার উদ্যোগ নিচ্ছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চাপে নয়, অনুরোধে ভারতে আমরা মাছ রপ্তানি করছি। তাছাড়া ভারতে মাছ আমরা দীর্ঘদিন ধরেই রপ্তানি করে আসছি। যেহেতু সেখানে একটা ধর্মীয় উৎসবের ব্যাপার আছে, তাই কোনো চাপ নয় অনুরোধে আমরা ইলিশ পাঠাচ্ছি। তিনি আরও বলেন, ‘গত বছরের তুলনায় এবার ইলিশ রপ্তানি কমেছে। গত বছর আমরা রপ্তানি করেছি তিন হাজার টন ইলিশ। আর এ বছর রপ্তানি করার অনুমোদন দেওয়া হয়েছে এক হাজার ২০০ টন। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কৃষিতে যেমন প্রণোদনা আছে, মৎস্যে তেমন প্রণোদনা নেই বললেই চলে। তবে আমরা ইতিমধ্যে বিষয়টি নিয়ে আলোচনা করছি।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক সিফাত মেহনাজসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা