× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিবিআই ও র‌্যাব হেফাজতে দুই আসামির আত্নহত্যা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০২ পিএম

পিবিআই ও র‌্যাব হেফাজতে দুই আসামির আত্নহত্যা

সিলেটে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে থাকা অবস্থায় আত্নহত্যা করেছেন হত্যা মামলার দুই আসামি। এর মধ্যে গত রবিবার সকালে র‌্যাব হেফাজতে আত্নহত্যা করেন তানভীর চৌধুরী। আর সোমবার (১৫ সেপ্টেম্বর) পিবিআইয়ের হাজতখানায় থাকা আবস্থায় আত্নহত্যা করেছেন মো. মোকাদ্দুস। প্রতিবেদকের পাঠানো খবর-

সিলেট: সিলেটে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৯) হেফাজতে থাকা তানভীর চৌধুরী নামে এক আসামি আত্মহত্যা করেছেন। গত রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। 

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, র‌্যাব-৯ এর হেফাজতে থাকা নওগাঁ জেলার হত্যা মামলার আসামি তানভীর চৌধুরীকে শনিবার সিলেটের জৈন্তাপুর থেকে গ্রেপ্তার করা হয়। পরে রবিবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি র‌্যাবের হেফাজতে থেকে আত্মহত্যা করেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তার গায়ে জড়ানোর জন্য দেওয়া কম্বল ভেন্টিলেশনের সাথে গলায় পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন।

তিনি বলেন, রবিবার নিহতের স্বজন, পুলিশ, চিকিৎসক ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ঝুলন্ত মরদেহ নামিয়ে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। গতকাল সোমবার ময়নাতদন্ত শেষে নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবং এই ঘটনায় গোলাপগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মৌলভীবাজার: মৌলভীবাজারে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেনের (পিবিআই) হাজতখানায় মো. মোকাদ্দুস নামের হত্যা মামলার এক আসামি আত্মহত্যা করেছেন। সোমবার ভোরে শহরের টিবি হাসপাতাল সড়কের পিবিআই অফিসের হাজতখানায় এ ঘটনাটি ঘটে। মো. মোকাদ্দুস জেলার কমগঞ্জ উপজেলার ২ নম্বর পতনউষার ইউনিয়নের কোনাগাঁও গ্রামের মৃত মো. লাল মিয়ার ছেলে। 

পিবিআই জানান, রবিবার সন্ধ্যার দিকে মো. মোকাদ্দুসকে কমলগঞ্জ থানা হতে পিবিআই হাজতখানায় এনে রাখা হয়। সোমবার সকাল ৬টার দিকে ডিউটিরত পুলিশ তাকে হাজতখানার ভেতরে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায়। পরে তার মরদেহ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পিবিআইয়ের মৌলভীবাজারের পুলিশ সুপার জাফর হোসেন বলেন, মো. মোকাদ্দুস কমলগঞ্জ উপজেলার একটি হত্যা মামলার আসামি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা