× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্তঃজেলা ব্যাটারি চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার

লালমোহন (ভোলা) প্রতিবেদক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৫ পিএম

আন্তঃজেলা ব্যাটারি চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার

ভোলার লালমোহনের বিভিন্ন স্কুল থেকে সৌর প্যানেলের ব্যাটারি চুরির অভিযোগে আন্তঃজেলা চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে লালমোহন থানা পুলিশ।

জানা যায়, গত ১১ সেপ্টেম্বর লালমোহন উপজেলার চরভুতা তারাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সোলার প্যানেলের ১২টি ব্যাটারি চুরি করে চক্রের সদস্যরা। ব্যাটারি চুরির বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন লালমোহন থানায় মামলা করেন। পরে লালমোহন থানা পুলিশের একটি বিশেষ দল তদন্তের মাধ্যমে চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। চক্রের সদস্যরা হলো অটোচালক জাকির হোসেন, মো. কামাল ও ভাঙারি ব্যবসায়ী মিজানুর রহমান। এছাড়াও গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সোলার প্যানেলের ১২টি ব্যাটারি চুরি করার বিষয়টি স্বীকার করে চোরচক্রের সদস্যরা।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, এই চক্রটির মূল কার্যক্রম পরিচালিত হয় ঢাকার কোনাপাড়া এলাকা থেকে। তারা সেখান থেকে বিভিন্ন জেলার স্থানীয় চোর সদস্যদের সঙ্গে যোগাযোগ করে নির্দিষ্ট জেলায় যায়। স্থানীয় চোরচক্রের সদস্যদের সহযোগিতায় দিনের বেলায় অটোরিকশা নিয়ে বিভিন্ন স্কুল টার্গেট করে রাতে ওই স্কুলে গিয়ে তালা ভেঙে ব্যাটারি চুরি করে। পরে ওই ব্যাটারি স্থানীয় চোরচক্রের সদস্যদের মাধ্যমে কুরিয়ার সার্ভিসে ঢাকা পাঠিয়ে বিক্রি।

ওসি আরও জানান, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে চক্রের হোতাদের তিনজনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সোমবার তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা