× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মধ্যরাতে বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

রাঙামাটি প্রতিবেদক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৫৮ পিএম

মধ্যরাতে বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

রাঙামাটির লংগদু উপজেলার পশ্চিম সোনাই গ্রামে নবম শ্রেণির এক কিশোরীর বিয়ে আয়োজন ভেস্তে দিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহাঙ্গীর হোসাইন।

রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতের এ ঘটনায় কনের পিতাকে বাল্যবিয়ে নিরোধ আইন-২০১৭ অনুযায়ী অর্থদণ্ড প্রদান করা হয় এবং মুচলেকায় মেয়ের ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে দেবেন না বলে প্রতিশ্রুতি দেন তিনি।

জানা যায়, বিশাল প্যান্ডেল, আলোকসজ্জা ও পোলাও-মাংসের আয়োজন চলছিল। কনে সেজে বসে আছে, বরযাত্রীর আগমনের অপেক্ষা মাত্র। কিন্তু বরযাত্রীর গাড়ির পরিবর্তে হাজির হন ইউএনও, সঙ্গে পুলিশ ও প্রশাসনের অন্য কর্মকর্তারা। তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিয়ে বন্ধ করা হয়।

মাইনীমুখ ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস ছালাম তালুকদার বলেন, ঘটনাটি আমি জানতাম না। ইউএনও স্যার আমাকে ফোন করলে ঘটনাস্থলে এসে বিষয়টি জানতে পারি। এরপর সবাইকে সতর্ক করা হয়েছে যেন ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহাঙ্গীর হোসাইন বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক সমস্যা এবং দেশের প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধ। অভিভাবকসহ স্থানীয় জনসাধারণের সচেতনতাই পারে বাল্যবিয়েমুক্ত সমাজ গড়ে তুলতে। এমন বেআইনি কর্মকাণ্ড প্রতিরোধ করতে প্রশাসন সব সময় সজাগ রয়েছে। কিন্তু প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অনেক অভিভাবক বাল্যবিয়ে দিয়ে থাকেন। বাল্যবিয়ের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে হবে। সকলের ঐক্যবদ্ধ সচেতনতাই পারবে এই সামাজিক সমস্যার সমাধান করতে। লংগদু উপজেলাকে বাল্যবিয়েমুক্ত রাখতে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা