× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে স্নিগ্ধ বেকারিকে জরিমানা

বগুড়া অফিস

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩৩ পিএম

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে স্নিগ্ধ বেকারিকে জরিমানা

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে স্নিগ্ধ বেকারিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে গাবতলী উপজেলার বালিয়াদীঘি এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। 

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান। অভিযানে সহযোগিতা করেন ক্যাবের সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেসা ফৌজিয়া এবং জেলা পুলিশের একটি বিশেষ টিম।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন,  অভিযানে দেখা যায়, বেকারিটিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করা হচ্ছে। উৎপাদিত খাদ্য মাটিতে ফেলে রাখা, কেক তৈরির সময় কালিযুক্ত পুরনো খবরের কাগজ ব্যবহার, খাদ্যপণ্যে নিষিদ্ধ স্যাকারিন মেশানো এবং মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না দেওয়াসহ একাধিক গুরুতর অনিয়ম ধরা পড়ে।

এ অপরাধের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর (৪৩) ও ৪৪ ধারায় মোট ৩০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা