× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষার্থীদের মাদক স্পর্শ না করার অঙ্গীকার করতে হবে: ইউএনও

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিবেদক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২২ পিএম

শিক্ষার্থীদের মাদক স্পর্শ না করার অঙ্গীকার করতে হবে: ইউএনও

‘আজকের শিশুরা আগামীদিনের সম্পদ, আজকে যারা শিক্ষার্থী আছে তারাই আগামীর বাংলাদেশ গড়বে’ বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা। 

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জের রনচন্ডী স্কুল অ্যান্ড কলেজে এক নবীনবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন,  আমি এখানের শিক্ষার্থীদের বলতে চাই, তোমরা কেউ মাদক স্পর্শ করবে না এটা আমাদের অঙ্গীকার করতে হবে। এখানের কোনো শিক্ষার্থীর বাল্যবিয়ে হবে না, কারো জোর করে বাল্যবিয়ে দেওয়ার চেষ্টা করলে আমাদের জানাবে আমরা সেটি বন্ধ করে দেব। আমরা চাই,  আজকের শিশুরা আগামীর বাংলাদেশ গড়ুক। বর্তমানের সময়টা হচ্ছে শিক্ষার্থীদের সব থেকে মূল্যবান সময়। এ সময়টা  কাজে লাগিয়ে জীবনের ভাগ্য নির্ধারণ করার সময় এখনি; এতে তোমাদের জীবনের ভাগ্য নির্ধারণ হবে। তোমরা কোন দিকে যেতে চাও। তার সঠিক সিদ্ধান্ত আগে ঠিক করে নাও।  আমরা আমাদের জীবনের লক্ষ্য ঠিক রাখব।  

প্রীতম সাহা আরও বলেন, আমি বিশ্বাস করি, এখানে প্রত্যেকটা শিক্ষার্থী আগামীতে ভালো কিছু করবে তারা তাদের স্বপ্নের জায়গায় পৌঁছাবে।আমরা বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের এগিয়ে নিতে কাজ করছি। আমরা তাদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সব সময় সহায়তা করব। শিক্ষার্থীরা তাদের প্রতিবন্ধকতাকে ছাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাবে। শিক্ষার্থীদের প্রতি আহ্বান, তারা স্মার্টফোন ব্যবহারে সতর্ক হবে।

এতে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক আবু রায়হান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জান সরকারসহ অন্যান্যরা ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা