চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৯ এএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৫০ এএম
রবিবার জেলা জামায়াত কার্যালয়ে প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে সংগঠনে যোগ দেন। ছবি: সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জে সনাতন ধর্মাবলম্বী ২৫ জন ব্যক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
রবিবার (১৪ সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াত কার্যালয়ে প্রাথমিক সদস্য ফরম পূরণের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্য এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের জামায়াতের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান।
জামায়াতের দলীয় সূত্র জানায়, শ্রী সুমন কর্মকার সাহার নেতৃত্বে এই ২৫ জন জামায়াত নেতা অধ্যাপক লতিফুর রহমানের মাধ্যমে দলে যোগ দেন।
যোগদানকারী ব্যক্তিরা সবাই চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাদের মধ্যে রয়েছেন, শ্রী সুমন কর্মকার সাহা, সুকুমার পরামানিক, শ্রী চন্দন দাশ, শ্রী সুদর্শন মন্ডল, বক্ষনাথ ঠাকুর, জয়নাল চৌধুরী, কানাই চৌধুরী, ভরত চৌধুরী, সতীশ মন্ডল, বাবলু মন্ডল, সিতু মন্ডল, সুমল মন্ডল, দলন মন্ডল, মন্টু লাল চৌধুরীসহ অন্যান্যরা।