× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নড়াইলে উৎসবমুখর পরিবেশে সাঁতার প্রতিযোগিতা

নড়াইল প্রতিবেদক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫ ২১:৩০ পিএম

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫ ২১:৪৫ পিএম

নড়াইলে উৎসবমুখর পরিবেশে সাঁতার প্রতিযোগিতা

নড়াইলে উৎসবমুখর পরিবেশে সাঁতার প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে এবং জেলা ক্রীড়া অফিস নড়াইলের আয়োজনে সদর উপজেলার পৌর পুকুরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬-এর আওতায় আয়োজিত প্রতিযোগিতায় সদর উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন ক্লাবের প্রায় ১০০ জন প্রতিযোগী অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. কামরুজ্জামান। প্রধান অতিথি ছিলেনÑ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপ-সচিব লিংকন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেনÑ জেলা ক্রীড়া সংস্থার সদস্য হেমায়েতুল হক হিমু, হামিদুল হক তনু, মোতাসসিন বিল্লাহসহ ক্রীড়া সংস্থার সাবেক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও ক্রীড়া শিক্ষকরা।

প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিযোগীরা জানান, এ ধরনের আয়োজনে অংশ নিতে পেরে তারা আনন্দিত এবং ভবিষ্যতেও নিয়মিত প্রতিযোগিতায় অংশ নিতে চান।

প্রধান অতিথি জেলা প্রশাসক (সার্বিক) ও উপ-সচিব লিংকন বিশ্বাস বলেন, সাঁতার আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলাতেও সাঁতারের দক্ষতা কাজে লাগে। পাশাপাশি এটি একটি চমৎকার খেলা। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা