সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১৮ পিএম
সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ ও সম্পাদক সাইফুল ইসলাম।
ফরিদপুরের সালথা প্রেস ক্লাবের (২০২৫-২৬) কার্যবছরের নির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে নুরুল ইসলাম নাহিদ এবং সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে শুরু হওয়া ভোট চলে দুপুর ১টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিনয় কুমার চাকী।
সভাপতি পদে নুরুল ইসলাম নাহিদ ১২ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী আবু নাসের হুসাইন পেয়েছেন ১১ ভোট। সাধারণ সম্পাদক পদে জয়ী সাইফুল ইসলাম পেয়েছেন ১৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মনির মোল্যা পেয়েছেন ৬ ভোট।
নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি হারুন-অর-রশীদ, লিয়াকত হোসেন মিঞা, মো. আজিজুর রহমান (আজিজ) ও মো. রেজাউল করিম নির্বাচিত হয়েছেন। অর্থ-সম্পাদক পদে মোশাররফ হোসেন মাসুদ নির্বাচিত হন।
এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মো. শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে মো. লাভলু মিয়া, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে মো. পারভেজ মিয়া, সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে নিজাম তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আকাশ সাহা, কার্যনির্বাহী সদস্য পদে এমকিউ হোসাইন বুলবুল, শরিফুল হাসান ও জাকির হোসেন নির্বাচিত হন।