× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্পীডবোড দুর্ঘটনা

নিখোঁজ ৪ জনের মধ্যে এক শিশুর মরদেহ উদ্ধার

নেত্রকোণা প্রতিবেদক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২১ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিখোঁজের ২৪ ঘণ্টা পর নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার ধনু নদ থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ধনু নদের চরপাড়া এলাকায় ভাসমান অবস্থায় শিশু উষা মনির মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মাছ ধরার নৌকার সাথে ধাক্কা লেগে স্পীডবোট উল্টে ৩ শিশু ও এক নারী নিখোঁজ হন। পরে আজ (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে উদ্ধার অভিযান শুরু করে ময়মনসিংহের ডুবুরি দল।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেন। ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও ডুবুরি দল অন্যদের মরদেহ উদ্ধারের কার্যক্রম পরিচালনা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

নিখোঁজ অন্যরা হলেন, খালিয়াজুরী উপজেলার গাজীপুর ইউনিয়নের বয়রা গ্রামের নবাব মিয়ার মেয়ে শিরিন আক্তার (১৮), আন্ধাইর গ্রামের স্বপন মিয়ার মেয়ে লায়লা (৭) ও সামসু মিয়ার মেয়ে সামিয়া (১১)।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা